২০২৬ সালে সিলেটে গাড়ি ভাড়ার সম্পূর্ণ গাইড: খরচ, গাড়ির ধরণ ও সেরা ডিল
২০২৬ সালে সিলেটে গাড়ি ভাড়ার সম্পূর্ণ গাইড : খরচ, গাড়ির ধরণ ও সেরা ডিল সিলেট, বাংলাদেশের অন্যতম পর্যটন রাজধানী। চা বাগান, পাহাড়ি ঝরনা আর মেঘমালার এই শহরে ঘুরতে আসলে যাতায়াতের সবচেয়ে বড় প্রশ্নটা হলো—গাড়ি ভাড়া নেব কীভাবে, আর খরচ কত? সিলেটে জনপ্রিয় সব দর্শনীয় স্থান যেমন জাফলং, বিছানাকান্দি, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, লালাখাল, মাধবকুন্ড—এগুলোর বেশিরভাগই শহর থেকে একটু দূরে। পাবলিক বাস বা সিএনজিতে ঘুরতে গেলে সময় নষ্ট হয় আর ভোগান্তি বেড়ে যায়। তাই সিলেট ভ্রমণের সবচেয়ে স্মার্ট পছন্দ হলো প্রাইভেট গাড়ি ভাড়া করা । এই গাইডে থাকছে ২০২৬ সালের সঠিক ভাড়ার চিত্র, গাড়ির ধরণভেদে খরচ, এবং এমন কিছু টিপস যা আপনার ভ্রমণকে আরামদায়ক করবে। সিলেটে গাড়ি ভাড়ার খরচ (২০২৬) সিলেটে গাড়ি ভাড়ার খরচ নির্ভর করে গাড়ির ধরণ, ভ্রমণের দূরত্ব ও সময়ের ওপর। নিচে জনপ্রিয় রুটগুলোর আনুমানিক ভাড়া তুলে ধরা হলো (ভাড়ার মধ্যে চালক, ফুয়েল ও টোল খরচ অন্তর্ভুক্ত): গন্তব্য দূরত্ব (সিলেট থেকে) সেডান (৪ আসন) এসইউভি/নোয়া (৭ আসন) হাইএস ভ্যান (১২ আসন) জাফলং / সাদাপাথর ৬২ কিমি ৩,০০০ – ৪,৫০০ টাকা ৪,০০০ – ৫,৫০০ টাকা ৫,৫০০ – ৭,০০০ টাকা বিছানাকান্দি...